নতুন বাজেরিগার কোথা থেকে কিনতে পারবেন?
পাখির হাট বসে মিরপুর আর টঙ্গি তে, আর দেশের নানা জায়গায় পাখির দোকান আছে।
কাটাবন হলো সবচেয়ে বড় পাখির দোকান এলিফেন্ট রোড এর কাছে।
এবং দেশের অনেক মানুষ বাজেরিগার পালে এবং ব্রীড করে। অনেক সময় তারা হয়তো আপনার কাছে তাদের পাখি বিক্রি করবে।
সাধারনত তাদের পাখিরা সুস্থ হবে, তাই দাম বেশী হলেও আপনি তাদের কাছে থেকে কিনতে পারেন।
আপনি যেখান থেকেই পাখি কিনবেন, ভালো করে পাখি দেখে কিনবেন। আপনি পাখি কিনবেন দায়িত্ব নিয়ে।
যদি কোন নামকরা মিউটেশন এর বাজেরিগার কিনতে চান (যেমন স্প্যাঙ্গেল বা রেনবো) তাহলে সবার আগে আপনি এই মিউটেশনের উপরে ধারণা নিয়ে পাখি কিনতে যাবেন, কারন সবাই মিউটেশন বুঝে না, এবং অনেকে বেশী দাম নিয়ে অন্য মিউটেশনের পাখি দিয়ে আপনাকে ঠকাবে, তাই কাউকে ঠকানোর সুযোগ দিবেন না!
এখন মূল প্রসঙ্গে আসি। আপনি পাখি কেনার আগে কি দেখবেন?
- পাখির চোখ পরিষ্কার হতে হবে। রং হবে চকচকে, কোন ময়লা যেন না লেগে থাকে।
- পাখির নাক দেখবেন। নাক ভালো থাকতে হবে। নাকে সর্দি আছে? রক্ত দেখা যায়? নাক ভেঙ্গে আছে?
- পাখির মুখ দেখেন। সুস্থ পাখির মুখ পরিষ্কার হবে। তার মুখে কিছু লেগে আছে? ঠোট কি ভাঙা? ঠোট কি বেশী বড়? মুখের চারপাশে কিছু লেগে আছে?
- পাখির গায়ের পালক দেখেন। তার পালক পরিষ্কার ও উজ্জ্বল হতে হবে। ময়লা পালক, বা গায়ের কোন অংসে পালক না থাকলে সেই পাখি কিনবেন না। তার লেজ কি সোজা না বাঁকা?
- তার গায়ে কোন আঘাত আছে? কোথাও কোন রক্ত বা রক্তের দাগ দেখা যায়? সুস্থ পাখির গা থেকে রক্ত পড়ে না।
- পাখির দুটো পা দেখেন। পায়ের সব আঙ্গুল আছে কি? পায়ের নখ কি বেশী ছোট না বেশী বড়? নখ কি ভেঙ্গে গেছে? পাখির কি ২টা পা আছে?
- পাখির পায়ুপথ দেখেন। পাছায় কি পায়খানা লেগে আছে? পাছা পরিষ্কার হতে হবে।
- তার লেজ দেখেন। তার লেজ কি উঠা-নামা করে? ২ মিনিট দেখবেন তার লেজ। লেজ উঠা-নামা করলে সেই পাখি না কেনাই ভালো।
- পাখির নিঃশ্বাস কেমন? সব্দ হয়? সে কি হাপায়?
- পাখি কি অনেক ঠান্ডা? এক জায়গায় বসে থাকে? খাচার নিচে থাকে? ভালো পাখি অনেক লাফালাফি করবে, অনেক উড়বে, অনেক ডাকবে।
- পাখি যে খাঁচায় আছে, সে খাচার ভেতরে এখন যতগুলো পাখি আছে, এখন সেই সবগুলো পাখির দিকে ১-১০ পর্যন্ত যা দেখেছেন, তা দেখেন। যদি সেই খাঁচায় একটা পাখিও অসুস্থ মনে হয়, সেই খাচার পাখি না কেনাই উত্তম, কারন কিছু রোগ ছোঁয়াচে হয়। এমনকি একটা দোকানে যদি আপনি একটা অসুস্থ পাখি দেখেন, তাহলে সেই দোকান থেকে বা ব্রীডারের কাছে থেকে পাখি নে কেনাই ভালো।
Comments
Post a Comment